বিজ্ঞাপন

যারা বুঝে গেছে জামানত হারাবে, তারাই পিআর পদ্ধতি নির্বাচন চায় : ইঞ্জিনিয়ার শ্যামল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিগত নির্বাচনে জনগণ যাদের গ্রহণ করেনি, যারা বুঝে গেছে তাদের পেছনে কোন জনগণ নাই এবং নির্বাচনে জামানত হারাবে তারা আজ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই ধরনের নির্বাচন বা স্থানীয় সরকারের নির্বাচনের টালবাহানা করে দেশের জনগণকে বিভ্রান্ত করা মেনে নেওয়া হবে না।

তিনি শুক্রবার বিকেলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজিত মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আবারও এদেশে একটি ষড়যন্ত্র করার পায়তারা করছে। আমি হুশিয়ারি করে বলতে চাই বিএনপি জনগণের দল, এই দেশের স্বাধীনতার পক্ষের দল। দেশের গণতন্ত্রের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ডাক ও আহবান, সেই আহবানে দেশের জনগন আবারও একতাবদ্ধ হয়েছে।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে নানান ভাবে ষড়যন্ত্র হচ্ছে। জনাব তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে অনেক দল বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। তারা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করতে চাচ্ছে।আপনারা দেখেছেন পিআর পদ্ধতি নির্বাচন জাতীয় সংসদ ছাড়া কেউ সিদ্ধান্ত নিতে পারবে না।

বিকেলে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।

মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন