২৮/০২/২০২৬, ১৯:৩৮ অপরাহ্ণ
26.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৯:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যারা পিআর পদ্ধতি চান, তাদের জনগণের উপর আস্থা নেই : ভিপি পারভেজ

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি) বলেন, যারা পিআর পদ্ধতি চান, তাদের জনগণের উপর আস্থা নেই।এ জন্যই তারা পিয়ার পদ্ধতি চান।সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এ সকল কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ৫ আগস্ট যদি সংঘটিত না হতো, ওরা আওয়ামী লীগের কাপড়ের নিচ থেকে বের হতো না।তাই আমাদের মদিনার ইসলামই আমাদের ইসলাম—এর বাইরে আর কোনো ইসলামের প্রয়োজন নেই।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাওলাদার, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ–সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, কুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদশা মিয়া, কুনিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবলু হাওলাদার, মাদারীপুর জেলা ছাত্রদলের মো. ইকবাল হোসাইনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


পড়ুন: ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি

দেখুন: প্রেমের টানে ২ হাজার কি. মি পাড়ি দিয়ে দিনাজপুরে চীনা যুবক!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন