বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তথ্যসূত্র: গালফ নিউজ

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় আহত ১০৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকা থেকে এ তথ্য জানা গেছে।

পত্রিকাটি বলেছে, এ ১০৮ জনের আহত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয় দেয়নি। তাঁদের মধ্যে কেউ কেউ ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার জেরে আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে এখন ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন