যুক্তরাষ্ট্র যদি স্থল আক্রমণের জন্য সেনা মোতায়েন করে, তাহলে ইরান তাদের মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, এমন পরিস্থিতি হলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। একইসঙ্গে এই ধরনের যুদ্ধে আসলে কোনো পক্ষই প্রকৃত বিজয়ী হবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের অভিজ্ঞতা ভালো নয়। তার অভিযোগ, গত বছর ও চলতি বছর দুবার কয়েক দফায় আলোচনা হলেও আলোচনার মাঝখানেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর আক্রমণ চালিয়েছে। এ কারণেই বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়ে তেহরানের আস্থা কম।
এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে আরাঘচি বলেন, এ সিদ্ধান্ত নেবে ইরানের ৮৮ সদস্যের সরকারি সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্ট। তিনি জোর দিয়ে বলেন, এটি পুরোপুরি ইরানের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনো দেশের বা নেতার হস্তক্ষেপের সুযোগ নেই।
পড়ুন:
আর/


