১২/০২/২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে নিহত ১০

ইয়েমেনের বন্দরশহর হোদেইদায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু ও দুজন নারী রয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি। বুধবার এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাশিরার বরাতে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান হুথি বিদ্রোহীদের প্রতি সতর্কবার্তার অংশ হিসেবে চালানো হয়।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকেই হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি ও তাদের মিত্র জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। পরিস্থিতি অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে হুথি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা শুরু করে।

গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে ফের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন পর, ১৮ মার্চ গাজায় আবার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, ভেঙে যায় দুই মাসের যুদ্ধবিরতি। একই সময়ে হুথিরাও তাদের আক্রমণ জোরদার করে।

বুধবার হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তাদের যোদ্ধারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং ইসরায়েলের তেল আবিবে একটি সামরিক স্থাপনায় রকেট হামলা চালিয়েছে। একইসঙ্গে লোহিত সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকেও লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

হুথি গোষ্ঠী ২০১৪ সালে ইয়েমেনের সরকারকে উৎখাত করে রাজধানী সানা দখল করলেও এখন পর্যন্ত পুরো দেশ নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি। বর্তমানে ইয়েমেনের অর্ধেকের বেশি অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের মদদপুষ্ট এই গোষ্ঠীকে ২০২১ সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের চলমান বিমান হামলা এবং হুথিদের পাল্টা হামলার ফলে লোহিত সাগর ও আশপাশের অঞ্চল আরও উত্তপ্ত হয়ে উঠছে। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে পড়ছে।

পড়ুন: যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের পাল্টায় ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা চীনের

দেখুন: ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে ভারত, পকিস্তান, চীনের চেয়ে বেকায়দায় বাংলাদেশ! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন