২৬/০২/২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি সৌদি ক্রাউন প্রিন্সের

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে সফরকালে তিনি বলেন, ‘সৌদি আরব আমেরিকার ভবিষ্যতে বিশ্বাস করে।’ খবর : আল-জাজিরা

বিজ্ঞাপন

হোয়াইট হাউজে সাত বছর পর এটি তার প্রথম সফর। এর আগে দেওয়া ৬০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে এবার এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্য ঘোষণা করেন তিনি।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত একাধিক বৈঠকে ক্রাউন প্রিন্স ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে বিভিন্ন অঙ্গীকারও করেছেন বলে জানা গেছে।

বার্তাসংস্থা আনাদোলুকে সৌদির ক্রাউন প্রিন্স জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে বিভিন্ন খাতে দুই দেশ বহু চুক্তি স্বাক্ষর করবে, যা ‘বড় ধরনের বিনিয়োগ সুযোগ তৈরি করবে।’

এ সময় ট্রাম্প কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মানে আপনি বলছেন, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?’ জবাবে এমবিএস বলেন, ‘নিশ্চিতভাবেই, কারণ আজ যে চুক্তিগুলো আমরা করছি, সেগুলোই এ বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।’

ট্রাম্প এসময় সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো এটি ১ ট্রিলিয়নও হতে পারে— তবে আমাকে একটু এটা নিয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ৬০০ বিলিয়ন নিশ্চিত ভাবেই ধরতে পারি, তবে এই অংক আরও কিছুটা বাড়তেও পারে।’

পড়ুন: ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

আর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন