বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
আজ শনিবার (৫ এপ্রিল) রাত সোয়া ৯ টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার ডাকা জরুরি সভা শেষে এক প্রেস ব্রিফিংয়েতিনি এ মন্তব্য করেন।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া সভাটিতে সংশ্লিষ্ট উপদেষ্টাদের পাশাপাশি উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ড. খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির বিষয়টি আকস্মিক নয়, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, নতুন করে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। দেশের প্রধান রপ্তানি খাত পোশাকশিল্পের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এটিকে।
এনএ/


