বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৃশংসতায় ইরানে নিহত ১৪৪৪, আহত ১৮ হাজার ছাড়াল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সিরিজ হামলায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৪ জন প্রাণ হারিয়েছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (১৩ মার্চ) আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, নিহতের পাশাপাশি আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১ জনে। গত কয়েক দিনে হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। আক্রান্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে চালানো এই হামলায় দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইরানের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : http://ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন…

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন