26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যুগোপযোগী পরিকল্পিত পরিবেশবান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালা বাস্তবায়ন করা হবে : এডভোকেট এম এ হান্নান খান

ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা চারদলীয় জোট ও ২০দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ময়মনসিংহ জেলা কৃষক দলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ হান্নান খান বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় উল্লিখিত যুগোপযোগী পরিকল্পিত পরিবেশবান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়ন করা হবে। তিনি গত ১৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় নগরীর ১ ও ৩০ নং ওয়ার্ডেও খাঘডহর ঘুন্টি বাজার এলাকা সমূহে ধারাবাহিক কর্মসূচীর আওতায় ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করার সময় তিনি এ কথা বলেন। লিফলেট বিতরণকালে সাথে ছিলেন ৩০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য কামাল চৌধুরী সামছু, ৩০ নং ওয়ার্ড বিএনপির সেলিম সর্দার, আবু তাহের, স্থানীয় বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও ক্যাম্পেইন সদস্য ইলহাম, মারুফ, রুদ্র, রাফি, রাব্বি, তানভীর, ইমন ও সুজন প্রমুখ।
উল্লেখ্য গত ৮ মাস যাবৎ এডভোকেট এম এ হান্নান খান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফার বিভিন্ন সমস্যা-সমাধান, উন্নয়ন-সম্ভাবনার গঠনমূলক লিফলেট নিয়ে আপামর জনগণের দ্বারে দ্বারে গিয়েছে কথা বলেছে স্থানীয় সমস্যার কথা শুনেছেন। আশ^স্ত করেছেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তা নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তিনি দীর্ঘ ৮ মাসে ৭০ হাজার লিফলেট বিতরণ করেছেন যা সত্যিই প্রশংসনীয় এতে আগামী দিনের রাজনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছেন নগরবাসী ।খোরশিদুল আলম মজিব

বিজ্ঞাপন

পড়ুন: বিকেল তিনটার মধ্যে দাবি না মানলে চারটায় লংমার্চ শুরুর ঘোষণা শিক্ষক-কর্মচারীদের

দেখুন: আখ থেকে যেভাবে তৈরি হয় কেরুর মদ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন