গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান আগ্রাসন আপাতত স্থগিত হয়েছে। বুধবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।
বিজ্ঞাপন
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তার মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, মহাসচিব যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষণা গ্রহণ করেছেন এবং এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
মুখপাত্র বলেন, মহাসচিব মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্ত পূর্ণ করার আহ্বান জানাচ্ছেন, যাতে এই অঞ্চলে স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ তৈরি হতে পারে।
পড়ুন: সারা দেশে একযোগে হামের টিকা কার্যক্রম ২০ এপ্রিল থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী
আর/


