28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৭:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ড্রোন যুদ্ধের নতুন অধ্যায়: তুর্কি ড্রোন বনাম ভারতীয় এয়ার ডিফেন্স

সম্প্রতি মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। এর পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও বিমান হামলা চলতে থাকে। ভারতের সেই হামলার জবাবস্বরূপ পাকিস্তানও তুরস্কের তৈরী ড্রোন দিয়ে হামলা চালায় ভারতে। পাকিস্তান এই হামলায় ভারতের সামরিক ঘাটি ধ্বংসের দাবি করলেও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স সেই আক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সেনাবাহিনীর দাবি, বুধ ও বৃহস্পতিবার রাতে তাদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে তুরস্কের তৈরি ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতে এরকম কোনো হামলার কথা অস্বীকার করেছিলেন।

আজ শুক্রবার (০৯ মে) এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ‘পাকিস্তান থেকে ৩০০ থেকে ৪০০ ড্রোন পাঠানো হয়েছিল। লেহ থেকে শুরু করে গুজরাত পর্যন্ত ৩৬টি জায়গায় হামলা হয়েছে। ভারতীয় সামরিক বাহিনী অনেকগুলো ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।’

কর্নেল সোফিয়া কুরেশি আরও বলেন, ‘আকাশপথে এত ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল সম্ভবত আমাদের বিমান-প্রতিরোধী ব্যবস্থাপনা খতিয়ে দেখা এবং গোয়েন্দা তথ্য জোগাড় করা। যেসব ড্রোন ধ্বংস করা হয়েছে, সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই ড্রোনগুলো তুরস্কে তৈরি।’

তিনি আও দাবি করেন, ‘পাকিস্তানের পক্ষ থেকে সীমান্তে ব্যাপক গোলাগুলি চালানো হচ্ছে। এই গোলাগুলিতে কয়েকজন ভারতীয় সেনাসদস্য হতাহত হয়েছে। ভারতে পাল্টা হামলায় পাকিস্তানের বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে।’

তবে ঠিক কতজন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন, সে ব্যাপারে কোনো তথ্য দেননি তিনি। তবে ভারতে ড্রোন হামলার দাবি অস্বীকার করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার রাতে বিবিসিকে জানান, ‘আমরা এটা অস্বীকার করছি। আমরা এখনো পর্যন্ত কিছুই করিনি। যখন পাকিস্তান হামলা করবে তখন সবাই জানতে পারবে।’

পাকিস্তানের গণমাধ্যম দ্যা ডনের প্রতিবেদনে বলা হয়, দেশটি এখন পর্যন্ত ৭৭ টি ভারতীয় ড্রোনকে ভূপাতিত করেছে। গত কয়েক ঘণ্টায় পাকিস্তানের ধ্বংস করা ভারতীয় ড্রোনের সংখ্যা ছিলো ২৫টি। তবে ভারত এবিষয়ে কিছু জানায়নি।

এর আগে পাকিস্তান দাবি করে ইসরায়েলের তৈরী হারোপ ড্রোন দিয়ে দেশটিতে হামলা চালায় ভারত।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বাহিনী একাধিক জায়গায় হারোপ ড্রোন হামলা চালানোর চেষ্টা করে।

ভারত-পাকিস্তানের ড্রোন যুদ্ধের নতুন অধ্যায়ে তুর্কি ড্রোন নাকি ভারতীয় এয়ার ডিফেন্স বেশি শক্তিশালী তা এখনো বলা যাচ্ছেনা। কারণ একদিকে পাকিস্তান দাবি করছে তারা তুর্কি ড্রোন দিয়ে ভারতের এয়ার ডিফেন্স ভেঙে্গ ভারতীয় সামরিক ঘাটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। আবার অন্যদিকে ভারতের দাবি তারা পাকিস্তানের সকল হামলা সফলভাবে প্রতিহত করেছে।

এনএ/

দেখুন: বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যুদ্ধের প্রস্তুতি রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন