23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যুদ্ধে বিধ্বস্ত মধ্যপ্রাচ্য, দেশে দেশে নিহত বাড়ছেই

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হওয়ার পরপরই পাল্টা হামলা শুরু করে ইরান। তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানায়। এতে পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, চলমান যুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ১ হাজার ২৩০ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন। এ ছাড়া হরমুজগান প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৭৫ স্কুলছাত্রী ও স্টাফ নিহত হয়েছেন।

অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গত ১ মার্চ বেইত শেমেশে এক ক্ষেপণাস্ত্র হামলাতেই ৯ জন নিহত হয়।

যুদ্ধের অন্যতম পক্ষ যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের ছয়জন সেনাকে হারিয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

ইরানের পক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। তাদের নির্মূল করতে পাল্টা আঘাত হেনেছে ইসরায়েল। এতে লেবাননে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে ‘ক্রসফায়ারে’ পড়া উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েতে ৪, সংযুক্ত আরব আমিরাতে ৩, বাহরাইন ও ওমানে ১ জন করে নিহত হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : যুদ্ধে ইরানের কাছে কী সত্যি হেরে যাবে যুক্তরাষ্ট্র?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন