ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতে নিহতের সংখ্যা দুই হাজার ২০০ ছাড়িয়েছে।
২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর বিভিন্ন দেশ থেকে হতাহতের এই তথ্য সামনে এসেছে। খবর আল জাজিরার। সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৪৪ জনে। এছাড়া লেবাননে নিহত হয়েছেন ৭৭৩ জন।
অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ১৪ জন। উপসাগরীয় কয়েকটি দেশেও হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ছয়জন, বাহরাইনে দুইজন, সৌদি আরবে দুইজন, কুয়েতে ছয়জন এবং ওমানে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি ইরাকে নিহতের সংখ্যা ২৬ জন।