ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে কঠোর পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। সহসাই এই সংঘাত থামার লক্ষণ দেখা যাচ্ছে না। তবে ইরান ৩টি শর্তে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছে। আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ানে একথা বলেন।
এর আগে ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে হামলা চালায়, তাহলে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে।
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবলফজল শেকারচি রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-কে বলেন, ওয়াশিংটন যদি ইরানের বন্দর স্থাপনায় হামলা চালায়, তাহলে পারস্য উপসাগরের কোনো বন্দর, অর্থনৈতিক কেন্দ্র বা স্থাপনা ইরানের পাল্টা আঘাতের বাইরে থাকবে না।
এই সতর্কবার্তা আসে যখন যুক্তরাষ্ট্র তাদের তাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে ইরানের বন্দর এলাকায় চলমান নৌ-অভিযান থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানায়।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের উত্তেজনা শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
পড়ুন:
আর/


