23.1 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২৩:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যুবকদের আয়োজনে চরমাদ্রাজে হাফেজ ও এতিমদের নিয়ে ইফতার

পবিত্র রমজান মাসে মাদ্রাসার এতিম শিক্ষার্থী, আলেমদের সাথে নিয়ে ইফতারের আয়োজন করেছেন চর মাদ্রাজ ইউনিয়নের এক ঝাক যুবক। এই ইফতারে অংশ নেন মাদ্রাসার ২৫০ জন হাফেজ ও এতিম শিক্ষার্থী সহ ইউনিয়নের প্রায় ৪০০ মানুষ।

আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোলার চরফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নের কেরামত গঞ্জ বহুমূখী কেরাতুল কুরআন ও হাফিজিয়া মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়।

পবিত্র রমজান মাসে এই কোমলমতি শিশুদের সাথে ইফতারের আয়োজন করতে পেরে আনন্দিত প্রকাশ করেন আয়োজকরা। তারা জানান, দেশের ভালো কাজের সাথে তারা অতীত ছিল সামনেও থাকবে।

সবার উপস্থিতে ইফতার ও দোয়া মাহফিলটি পরিপূর্ণ হয়ে ওঠে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে মোজাম্মেল হক আদর্শ পাঠাগারের ইফতার মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন