দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব নূর আলমসহ ৯ জন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক ব্যবস্থার কথা জানানো হয়।
নূর আলম ছাড়াও বহিষ্কৃত অন্যান্য নেতারা হলেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রাকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. বারেক হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সাবেক সদস্য আহাদ মিয়া, সরাইল উপজেলার সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান হিরু, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন ও অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
পড়ুন- আমি চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবো: শফিকুর রহমান কিরন
দেখুন- যু-দ্ধে-র শঙ্কায় তেহরান, মেট্রো ও ভূগর্ভস্থ স্থাপনায় আশ্রয় পরিকল্পনা


