নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের হিড়নালে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে ফেসবুক লাইভে এসে শান্ত সরকার নামের এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলায় অন্যতম আসামী চিহ্নিত মাদককারবারি শাহীন আকন্দকে গ্রেফতার করেছে র ্যাব। গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে রূপগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত শাহীন আকন্দ পলখান এলাকায় বাছির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, ৩ মাস পূর্বে শান্ত সরকার হত্যাকান্ডে তার চাচা সালাহউদ্দিন সরকার বাদী হয়ে ১৮ জন নামীয় আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামী শাহীন আকন্দকে গতরাতে র ্যাব ১ এর সিপিসি ৩ এর একটি দল গ্রেফতার করে থানায় সোপর্দ করেছেন। আমরা আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করেছি।
এরআগে যুবদল কর্মী শান্ত সরকারকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করলে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ এপ্রিল সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শান্ত। গত ১১ এপ্রিল শান্ত সরকারের উপর হামলা করে গুরুতর আহত করে যুবদল নেতা আসাদ ফকির ও শাহীনগংদের নেতৃত্বে একদল সন্ত্রাসী।
পড়ুন: রূপগঞ্জে অধ্যক্ষের নির্দেশে এক হাজার সরকারি চারা খালে ফেলার অভিযোগ
এস/


