০১/০৩/২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যুবলীগের সেক্রেটারি জিয়াউল গাজির ভাইপো বিএনপির পদে প্রশ্ন তুললেন শেখ রিয়াজ উদ্দিন রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা বলেছেন, “চার তারিখে যারা জি আই পাইপ হাতে নিয়ে বিএনপির বিরুদ্ধে মিছিল করেছে, আজ তারা বিএনপির পদে রয়েছে।এটা অত্যন্ত দুঃখজনক।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবই জানেন। তাদের বিষয়ে তথ্যও রয়েছে। অথচ এরা এখনো পদের প্রার্থী। অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া হলে দল ক্ষতিগ্রস্ত হবে। বক্তৃতা দিয়ে হবে না, কাজের মাধ্যমে দেখাতে হবে।”

রানা অভিযোগ করে বলেন, “গত ১৭ বছর যারা সুবিধা নিয়েছে তারা আজও সুবিধা পাচ্ছে। অথচ যারা আন্দোলনে রাজপথে ছিল, সংগ্রাম করেছে, অর্থনৈতিকভাবে সর্বশ্রান্ত হয়েছে, তাদের প্রাপ্য কি হবে? ১৭ বছরের সংগ্রামী কর্মীরাই বিএনপিকে বাঁচাবে, এ ছাড়া অন্য কেউ নয়।”

যুবলীগের সেক্রেটারি জিয়াউল গাজির ভাইপো বিএনপির পদে এসেছেন উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। “যুবলীগ নেতার ভাইপো বিএনপিতে আসবে কেন, তাকে কেন কমিটিতে ঢুকানো হয়েছে। এটা খুবই দুঃখজনক,” বলেন তিনি।

সভায় উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, “আমি বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু ভাইকে অনুরোধ করছি—এসব যদি সংশোধন না করা হয়, আমি কিন্তু এর বিরুদ্ধে সর্বাত্মক অবস্থান নেব।

পড়ুন: মেহেরপুরে বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেখুন: বাসের ধাক্কায় নারী নিহত,প্রতিবাদে মহা-সড়ক অবরোধ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন