১২/০২/২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, আমরা যেনতেন নির্বাচন চাই না। নতুন পুরাতন বুঝিনা, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (৪জুলাই) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পথ সভায় ডাঃ শফিকুর রহমান এসব কথা বলেন। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথ সভায় অংশগ্রহণ করেন ডাঃ শফিক।

এ সময় তিনি আরো বলেন, যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে সে রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেবো না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে ইদানিং কিছু রাজনীনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো নিজেদেরকে সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দিবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনা পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মোহাম্মদ শাজাহান এডভোকেট, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিনসহ অন্যরা বক্তব্য দেন। রদন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু., মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা -৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু.কামারুজ্জামান সোহেল,কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

পড়ুন: আগামীর রাজনীতি দেশে যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয় : ডাঃ শফিকুর রহমান

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন