বিজ্ঞাপন

যেদিন ভালো কাজ করতে পারবো, সেদিন ফুল দিও : উপদেষ্টা ফারুক ই আজম

“আমি তো ফুল নেই না বাবা। যেদিন ভালো কাজ করতে পারবো, সেদিন ফুল দিও”- এমন আবেগঘন ও বিনয়ী উক্তি দিয়ে সবার হৃদয় ছুঁয়ে গেলেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে বুধবার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়ার সময় তিনি এই কথা বলেন।

উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীককে মেহেরপুরে স্বাগত জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরীসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত, মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান।

উল্লেখ্য, উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক আগামীকাল বৃহস্পতিবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবেন এবং জাতীয় পতাকা উত্তোলন শেষে ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন