খাবার খাওয়ার সময় কোন খাবারের সঙ্গে কোন খাবারটি খাওয়া যাবে না, সেদিকে নজর রাখা জরুরি। কারণ কিছু খাদ্যের সংমিশ্রণ হজমে ব্যাঘাত ঘটাতে পারে এবং বিষাক্ত পদার্থ তৈরি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো একসঙ্গে খাবেন না-
ফলের সঙ্গে দুধ
ফলের সঙ্গে দুধ বা দই দিয়ে তৈরি স্মুদি আজকাল বেশ জনপ্রিয়। তবে বিশেষজ্ঞরা দুধ এবং ফল একত্রিত করার বিরুদ্ধে সতর্ক করে। কারণ, দুধ ঠান্ডা এবং ভারী হলেও, ফল মিষ্টি এবং সামান্য টক (অম্লীয়)। এই সংমিশ্রণ আপনার হজমকে ধীর করে দিতে পারে। এগুলো একসঙ্গে খেলে তা শরীরের হজম শক্তি ব্যাহত করে।
মধুর সঙ্গে গরম পানি বা গরম দুধ
গরম পানি বা গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যাবে না। কারণ মধু রান্না করা হলে বা এর তাপমাত্রা বৃদ্ধি করা হলে সেটি টক্সিক হয়ে উঠতে পারে।
দুধের সঙ্গে মুরগি বা মাছ
দুধ, মুরগি এবং মাছ একসঙ্গে খাওয়া উচিত নয়। কারণ দুধ প্রকৃতিতে শীতল, মুরগি এবং মাছ লবণাক্ত ও উত্তপ্ত করে। তাই এগুলো একসঙ্গে খেলে হজমে ব্যাঘাত ঘটতে পারে এবং শরীরে বিষাক্ত পদার্থ তৈরি হতে পারে।
পানির সঙ্গে ফল
ফল খাওয়ার আদর্শ সময় হলো সকালে খালি পেটে এবং খাবারের কমপক্ষে ৩০ মিনিট আগে বা পরে। কারণ ফল দ্রুত হজম হয়, অন্যদিকে অন্যান্য খাবার (বিশেষ করে শস্য, প্রোটিন, বা দুগ্ধজাত) বেশি সময় নেয়। এগুলো একসঙ্গে খেলে পেটে গ্যাস, পেট ফাঁপা বা বদহজম হয়।
পড়ুন: গরমে ত্বক ভালো রাখতে যে ৫ ফল খাবেন
দেখুন: গোলামের হাতে বাদশাহী স্বাদ
এস


