২২/০২/২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ
21.1 C
Dhaka
২২/০২/২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যেসব দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় ৪ সপ্তাহ পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

আজ শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময়সভা শুরু হয়। চলবে রাত ৮টা পর্যন্ত। প্রধান উপদেষ্টা দপ্তরের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আজ বিকেল ৩টায় শুরু হয় খেলাফত মজলিসের দুই অংশের সঙ্গে প্রথম মতবিনিময়সভা। খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। প্রতিনিধিদলে থাকবেন ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মুনতাসীর আলী।

মাওলানা ইউসুফ আশরাফ নেতৃত্ব দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের। প্রতিনিধিদলে থাকবেন মাওলানা মামুনুল হক ও মাওলানা জালাল উদ্দিন।

গণফোরামের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। তার প্রতিনিধিদলে থাকবেন মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদ।

বিকেলে ৪টায় অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে বসবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা। তার প্রতিনিধিদলে আছেন ড. রেদোয়ান আহমেদ, নেয়ামুল বশির, নুরুল আলম তালুকদার ও আওরঙ্গজেব বেলাল।

বিকেল ৫টায় জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরা মতবিনিময়ে অংশ নেবেন। এতে নেতৃত্বে দেবেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তার প্রতিনিধিদলে থাকবেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এ টি এম গোলাম মওলা চৌধুরী, এনডিপির আবু তাহের, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকি, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম।

সন্ধ্যা ৬টায় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোট মতবিনিময়ে বসবে। এই প্রতিনিধিদলে থাকবেন জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির একাংশের ফারুক রহমান, জাগপা একাংশের তাসমিয়া প্রধান, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ ও বিকল্পধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদল।

একই সময় শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাসদের নেতারাও অংশ নেবেন। তার প্রতিনিধি থাকবেন নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, কাজী সদরুল হক। এরপর সন্ধ্যা ৭টায় মতবিনিময়ে বসবে গণফোরাম ও জাতীয় পার্টি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। গত বৃহস্পতিবার মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন