বিজ্ঞাপন

“যেসব যাত্রী বিমানের টিকিট কাটার পরও যেতে পারছেন না তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে”

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, যুদ্ধের কারনে যারা বিদেশে আটকা পড়েছেন বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হয়েছে। যুদ্ধের কারনে যারা ফিরতে পারেননি, তাঁদের আকামার মেয়াদ বৃদ্ধির চেষ্টা চলছে। প্রবাসীদের ফিরিয়ে আনতে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহপাচটি স্থানে বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে। যারা ফ্লাইটে যেতে পারেননি, তাদের বিমানের টিকিটের টাকা থেকে এক পয়সাও না কেটে পুরো টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন


তিনি আজ দুপুরে জামালপুরের ইসলামপুরে কাটাখালী খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধের কারনে বিশ্বের ৩৯টি দেশে জালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়ানো হয়নি। জনগণের কথা চিন্তা করে সরকারন এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ১৯৭৬-৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এই কর্মসূচির ফলে পানির স্তর নিচে নেমে যাওয়া রোধ করা সম্ভব হয়েছিল এবং কৃষিতে ব্যাপক উপকার হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সদর আসনের সংসদ সদস্য এড্যভোকেট ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও দলীয় নেতাকর্মীরা।

পড়ুন- এবার চীনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট

দেখুন- যে কাজ করলে মানুষের উপকার হবে আমরা সেই কাজই করি: প্রধানমন্ত্রী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন