বিতর্কিত বক্তব্যের কারণে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অভিযোগ রয়েছে, তিনি অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছেন এবং ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, আজহারির অনলাইনে প্রায় ১০ মিলিয়ন অনুসারী রয়েছেন এবং তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়ে বক্তৃতা দিয়ে থাকেন। অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে ‘লেগাসি অফ ফেইথ’ শিরোনামে সিরিজ বক্তৃতায় অংশ নেওয়ার কথা ছিল ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায়। তবে ভিসা বাতিল হওয়ায় তাকে অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজহারিকে আগে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং বাংলাদেশেও উগ্র বক্তব্যের কারণে জনসম্মুখে বক্তব্য দেওয়ায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানিয়েছেন, বিভিন্ন গোষ্ঠী আগেই সংসদে সতর্ক করেছিল আজহারির আগমন সম্পর্কে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে আজহারি ইহুদি-বিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন, হলোকাস্টের প্রশংসা করেছেন এবং ইহুদিদের ‘বিষাক্ত কলঙ্ক’ ও ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন।
পড়ুন: আটকেপড়া বাংলাদেশি ৬ জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি দিলো ইরান
আর/


