বিজ্ঞাপন

যে কারণে সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

সংসার ভাঙল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তেই লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু সংসার টিকল না!

২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। তাদের এই অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত বছর নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ।

জানা গেছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গেল কয়েক মাস ধরেই নানা গুঞ্জন ভাসছে শোবিজে। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়েও শোনা যাচ্ছে নানামুখরোচক কাহিনী। মূলত এসব নিয়েই সংসারে অশান্তির সূত্রপাত। ভালোবাসার ঘরে সন্দেহের আনাগোনা। দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা। পরিস্থিতি এতোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে। অনেকেই বলছেন, নিজের অপকর্ম ঢাকতেই এমন পদক্ষেপ নিয়েছেন রানা।

বিজ্ঞাপন

পড়ুন : সবজি চাষে উচ্ছ্বাস প্রকাশ জয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন