ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে তেহরানে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ স্থানীয় সময় রাত ১০টায় (জিএমটি ১৮:৩০) অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। তবে লজিস্টিক বা ব্যবস্থাপনাগত জটিলতার কারণে শেষ মুহূর্তে আয়োজকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানটি নিয়ে ইরানের বিভিন্ন প্রদেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই স্মরণসভায় সশরীরে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রত্যাশিত জনসমাগমের তুলনায় বর্তমান ব্যবস্থাপনা অপর্যাপ্ত হওয়ায় এবং লজিস্টিক সংক্রান্ত কিছু সীমাবদ্ধতার কারণে আপাতত অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন


