28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৮:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গু‌লি ইয়াবাসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র-গু‌লি ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্রুপ এর প্রধান শাকিল শেখসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ৩টার দিকে বটিয়াঘাটা জলমা ইউনিয়নের হোগলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্রুপ এর প্রধান শাকিল শেখ (৪১), একই দলের শহীদুল ইসলাম খোকন (৩৪), মোঃ শাকিল (২৩) এবং সন্ত্রাসী দল আশিক গ্রুপ এর ইয়াসিন আরাফাত (২৭) কে গ্রেপ্তার করা হয়ে‌ছে।

অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল (ম্যাগাজিন সহ), ১টি পাইপগান, ৫ টি বিভিন্ন প্রকার তাঁজা গোলাবারুদ, ১টি ডামি রিভলবার, ১টি স্টানগান, ১৮০ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সকলের নামেই খুলনা মেট্রোপলিটন এর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র নেতা রাফসানের পদত্যাগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন