রংপুরে “ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস ট্রেনিং” কর্মসূচির আওতায় জুলাই যোদ্ধাদের জন্য শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন রংপুর বিভাগের ৪০ জন জুলাই যোদ্ধা।
সকালে রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অনলাইনে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন। ইডিজিই প্রকল্পের আওতায় আয়োজিত ৪২ ঘণ্টার এ প্রশিক্ষণে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে বেসিক আইসিটি, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে। ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের “জুলাই যোদ্ধা” নামে আখ্যায়িত করা হয়। তাদের দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ হিসেবে এই প্রশিক্ষণ আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ জুলাই যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা রাখবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিসিসির ইডিজিই প্রকল্পের পরিচালক ড. তৈয়বুর রহমান।
পড়ুন:খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা
দেখুন: রংপুরের হাটে হাটে প্রচুর গরু, নেই বিকিকিনি
ইম/


