আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সোমবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।
এতে রংপুরের ছয়টি আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
প্রার্থীরা হলেন- রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনে গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনে সাইফুল ইসলাম।
রংপুর-১ এই আসনের বিএনপি’র প্রার্থী হিসেবে লড়বেন মোকাররম হোসেন সুজন । তিনি সাবেক ইউপি চেয়ারম্যান ও সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেন।
রংপুর-২ এই আসনের প্রার্থী মোহাম্মদ আলী সরকার সাবেক সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির হয়ে ২০০১ সালে ওই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবং ২০০৮ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে ভোট করেছিলেন, পরে বিএনপিতে যোগ দেন।
রংপুর -৩ এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন সামসুজ্জামান সামু। তিনি রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক। দীর্ঘদিন ধরে তিনি মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
রংপুর-৪ এই আসনে থেকে লড়বেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতিশিল্পপতি এমদাদুল হক ভরসা। তার মাধ্যমে এবার হারানো আসনটি উদ্ধারে সুযোগ দেখছেন বিএনপি।
রংপুর -৫ এই আসনে লড়বেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানীর । আসনটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা।
রংপুর- ৬ এই আসনে নির্বাচন করবেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
পড়ুন : রংপুরে ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান


