রংপুরের তারাগঞ্জে চাঞ্চল্যকর ভ্যান ছিনতাইসহ হত্যা মামলার তিনজন আসামী কে গ্রেফতার করেছে র্যাব ১৩ । আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন
অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিএসসি, রংপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল গতকাল ০৬ আগস্ট সন্ধ্যায় বদরগঞ্জের মধুপুর ইউনিয়ন এর বোটঘর গ্রামে অভিযান পরিচালনা করে হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত ০৩ (তিন) জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের নিকট থেকে একটি ওয়্যারলেস সেট, তিনটি মোবাইল ও নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন , নীলফামারী জেলার উত্তম মোশারফ পূর্ব পাড়ার হোসেন আলীর পুত্র শরিফুল(২২),বিস্মরি চাঁদের হাট গ্রামের মৃত আকিবার হোসেনের পুত্র বাবু (২৫),এবং একই জেলার পঞ্চপুকুর গ্রামের রফিকুল এর পুত্র রবি (২২)।
পরবর্তীতে গ্রেফতার কৃত আসামীদের’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
পড়ুন: রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির শঙ্কা, ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
এস/


