বিজ্ঞাপন

রংপুরে ঈদযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১৩

রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি রোধে রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ণ মোড়ে একটি সাপোর্ট সেন্টার স্থাপন করেছে র‌্যাব-১৩, রংপুর। সাপোর্ট সেন্টার গুলোতে র‌্যাব-১৩ এর সদস্যরা সার্বক্ষণিক ঘরেফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। পাশাপাশি র‌্যাব-১৩ এর আওতাধীন এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। রংপুর , গাইবান্ধা, নীলফামারী , দিনাজপুরসহ রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে প্যাট্রোল ও সাদা পোশাকে একাধিক টীম নিয়োজিত রয়েছে।এছাড়াও বিভিন্ন শপিংমল, বাস টার্মিনাল, রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় র‍্যাব-১৩ এর ফুট প্যাট্রোল চালু রয়েছে।

বিজ্ঞাপন

আজ ১৮ মার্চ (বুধবার) দুপুরে র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে আরো বলা হয় ,রংপুর বিভাগের বিভিন্ন জেলায় অনাকাঙ্খিত চুরি,ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধকল্পে এবং ঘরমুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন করে বেআইনী পণ্য ও বস্তুর পরিবহণরোধে বিভিন্ন যানবাহন তল্লাশী করা হচ্ছে। পুলিশের সাথে সমন্বয় করে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে র‌্যাব-১৩ এর সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তাছাড়া, বিভিন্ন শপিং মল এবং বাজারগুলোতে জাল টাকা বিস্তার রোধ ও শনাক্তকরণে র‌্যাব-১৩ এর সদস্যরা কাজ করছে। রংপুর বিভাগের বিভিন্ন জেলার বাজারগুলোতে অবৈধ মজুতদারী এবং পণ্যের মান নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করছে র‌্যাব-১৩। এর পাশাপাশি গুজব ও অপতথ্য রোধে সাইবার জগতের নজরদারিতে র‌্যাব-১৩,রংপুরের এর মনিটরিং টিম সদা তৎপর রয়েছে।

সর্বোপরি ঈদকেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে র‌্যাব সদস্যগণ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে নিয়োজিত থাকবে বলে জানান হয়। ঈদের সময় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে র‌্যাব-১৩ এর কন্ট্রোল ০১৭৭৭৭১১৩৯৯-নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিবৃতিতে ।

পড়ুন- বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের আশঙ্কা

দেখুন- এবার লারিজানিকে হ/ত্যা/র দাবি ই/স/রা/য়ে/লের, যা বলছে ইরান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন