০৯/০২/২০২৬, ১৮:০৩ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালন

রংপুরে আট দফা দাবিতে বার্ষিক পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিট এর শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৭ ডিসেম্বর ) সকালে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এ সময় তাদের আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের আট দফা দাবি সমূহ হচ্ছে, উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দেয়া, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর গেজেট হিসেবে প্রজ্ঞাপন করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করে দিতে হবে, সকল কৃষি গবেষণাগারে সহকারি বৈজ্ঞানিক পদটি শুধুমাত্র কৃষি ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দ রাখতে হবে, বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডের পে স্কেলের বেতন দিতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা পদে যুক্ত হবার পরে ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।


এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন এই সকল দাবি সমূহ তাদের ন্যায্য অধিকার। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে না,ততক্ষণ তাদের আন্দোলন চলমান থাকবে ।

পড়ুন: শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন