26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে জাতীয় ছাত্রশক্তির বর্ণ্যাঢ্য র‌্যালি

এনসিপির সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি, রংপুর মহানগর কমিটি প্রকাশ এবং এনসিপি শাপলা কলি প্রতীক বরাদ্দ পাওয়ায় বর্ণ্যাঢ্য র‌্যালি করেছে নেতাকর্মীরা ।

বিজ্ঞাপন

আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর টাউন হল মাঠ থেকে শুরু হয় এই বর্ণ্যাঢ্য র‌্যালি। যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

এতে অংশগ্রহণ করে নবগঠিত কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সদস্য সচিব হাজিম উল হক, মূখ্য সংগঠক আদনান সামির, সি: যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন, সি: যুগ্ম সদস্য সচিব আয়ান আহসান, দপ্তর সম্পাদক মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, যুগ্ম আহ্বায়ক মোছা.মোবাশ্বেরা, যুগ্ম সদস্য সচিব ফারহান তানবীর ফহিম সহ অন্যান্য নেতা কর্মীরা ৷

এ সময় তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির এমসিপি বাংলাদেশের সামনে থেকে বাংলাদেশের জনগণের জন্য নেতৃত্ব দেবে, তারা ভারতীয় আগ্রাসন ও দাসত্ব ভেঙে বাংলাদেশকে শিকল মুক্ত করবে। পাশাপাশি আওয়ামী লীগের ১৩ তারিখের কর্মসূচিকে উল্লেখ করে তারা বলেন, আগামীকাল আওয়ামী লীগ লকডাউনের নামে কোনরকম নাশকতা ও নৈরাজ্যের সৃষ্টি করার চেষ্টা করে তাহলে জনসাধারণ সহ ছাত্র শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে বলে জানান তারা।

পড়ুন : রংপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন