21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৩:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা

রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জাতীয় পার্টি। দলটির নেতাকর্মীরা হামলাকারীদের প্রতিরোধে এগিয়ে আসেন এবং ঘটনাস্থলে অবস্থান নেন। দুপক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এর আগে, সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর প্রেসক্লাব এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তার এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়-সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয়। পরে সেখান থেকে সেনপাড়ায় গিয়ে এরশাদের বাসভবন স্কাইভিউতে ঢিল নিক্ষেপ করেন তারা। একপর্যায়ে তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

বিজ্ঞাপন

পড়ুন : আবু সাঈদ হত্যা: রংপুরে শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন