22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর বাসভবনে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, প্রেসক্লাব হয়ে রংপুর পাবলিক লাইব্রেরী প্রদক্ষিণ করে পায়রা চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে । পরবর্তীতে সমাবেশ শেষে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা এবং পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, স্বাধীনতার ৫৪ বছর প্রজন্ত যে বাড়িটির সামনে কেউ গন্ডগোল করার সাহস পাইনি, সেই বাড়িতে এনসিপির সদস্যরা হিজড়ার মত হামলা চালিয়েছে। যা রংপুরের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ করেছে। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে মামলা গ্রহণ করে সিসিটিভি ফুটেজ যাচাই মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান পাশাপাশি কারো দলদাসে পরিণত না হওয়ারও আহবান করেন তিনি। এবং হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা যদি গ্রহণ না করা হয় তাহলে থানা ঘেরাও সহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা

দেখুন: রংপুরের হাটে হাটে প্রচুর গরু, নেই বিকিকিনি 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন