বিজ্ঞাপন

রংপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ই মার্চ) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এলক্ষ্যেই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, র‍্যালি ও মতবিনিমসভার আয়োজন করা হয়েছে। সরকারের বিশেষ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যার অন্যতম অংশ হলো দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। তিনি বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও রাস্তাঘাটসহ আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে, কারণ এসব স্থানেই মশার বংশবিস্তার ঘটে।

তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম আজ থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলবে। তিনি স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে উদ্যোগ নিলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো:রমিজ আলম বলেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের নির্দেশনার মূল লক্ষ্য হলো বাসাবাড়ি ও অফিসের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। এই নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এই কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। সরকারের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে কর্মসূচির অংশ হিসাবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর কালেক্টরেট সুরভী উদ্যানে গিয়ে শেষ হয়। এরপর রংপুর কালেক্টরেট সুরভী উদ্যানে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশানিধন অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

পড়ুন- সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেখুন- বেগম জিয়ার কথা স্মরণ করে সংখ্যালঘু নিয়ে যা বললেন মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন