০৯/০২/২০২৬, ২০:০১ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/০২/২০২৬, ২০:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে, অর্ধকোটি টাকার মালামাল লুটের অভিযোগ

রংপুর নগরীর মুলাটোল পাকার মাথায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে, অর্ধকোটি টাকার মালামাল লুটের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

আজ (৮ আগস্ট) শুক্রবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে ভূক্তভোগী আকিফুল ইসলাম টুটুল গণমাধ্যমকে বলেন, ২০১৯ সালে মুলাটোলে তার কেনা ও খাজনা-খারিজ করা ২৪ শতক জমি পূর্বের মালিকের কেয়ারটেকার মশিউর রহমান নিজ নামে ভূয়া দলিল করে হাতিয়ে নেয়ার চেষ্ঠা করেন।

এ নিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের মাধ্যমে মশিউর রহমান ও তার সহযোগিরা কারাভোগ করেন। পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পর গত ২ আগস্ট মশিউর ও তার সন্ত্রাসী বাহিনী ওই জমি দখলে নেয়ার চেষ্টা করে।

পরে এ নিয়ে মামলা হলে আদালতের নির্দেশে যৌথবাহিনী জমির মালিক টুটুলের কাছে দখল বুঝিয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী টুটুল তার লুট হওয়া মালামাল উদ্ধারের দাবী জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন