রংপুরে যৌথবাহিনী বিশেষ অভিযানে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর তাজহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী।
গতকাল সোমবার গভীর রাতে তাজহাটের দর্শনা মোড়সংলগ্ন শুঁটকি আড়তের পাশে সীমানা প্রাচীরঘেরা একটি বাগান থেকে দুটি প্লাস্টিকের বস্তায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান, অস্ত্রগুলো সেখানে কে বা কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন :http://রংপুরে অটো রিকশা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার


