রংপুরে পিকআপ এবং বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে মা ও ছেলে সহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।
নিহতরা হলেন পিকআপের হেল্পার নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর পুত্র, আরিফ (২০), যাত্রী পীরগাছার সাত দরগা এলাকার মোতালেব হোসেনের এক বছর বয়সী পুত্র স্বাধীন এবং স্ত্রী শাহিনা বেগম (২৮)।
এ বিষয়ে তাজহাট মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ আলী জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে দমদমা ব্রীজের উত্তরে মহাসড়কের ওপর মালবাহী পিকআপ মাহিগন্জ যাওয়ার উদ্দেশ্য ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী বালুর ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। আহত পিক আপ এর হেলপার কে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকেই উদ্ধার করে তাজহাট থানায় রাখা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক।
পড়ুন: রংপুরে গণমাধ্যম কর্মীদের তিন দিনের আল্টিমেটাম
এস/


