নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কে বিলুপ্ত করে বিভিন্ন অধিদপ্তরের একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে সারাদেশের মত রংপুরেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।
আজ বিকেলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) রংপুর জেলা শাখার ব্যানারে এ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সভাপতি নাজমা নাহার । এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের ১০ দফা দাবি উপস্থাপন করে বলেন,একটি মহল নার্সিং সমাজকে পরাধীন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা নার্সিং অধিদপ্তর কে স্বাস্থ্য অধিদপ্তরে একিভূত করার পাঁয়তারা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
আন্দোলনকারীরা এ সকল ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এবং ,অবিলম্বে তাঁদের দাবি আদায় না হলে রোগীদের সেবার পাশাপাশি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি জানিয়েছেন তারা।
পড়ুন : তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন


