রংপুরে (মঙ্গলবার) ২৩ ডিসেম্বর নারী ও পুরুষের অধিকারে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা করতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় এই বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় রংপুর নারী বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ সালওয়ারা বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আখেরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিখা রানি রায়। এছাড়াও স্থানীয় যুবসমাজ ও যুব নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মী, কন্টেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সহ উক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এসময় সমাজে নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা তথা জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা করা যুবরা তাদের কাজের চ্যালেন্জগুলো তুলে ধরেন এই অনুষ্ঠানে।
উল্লেখ্য,নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে চার বছর মেয়াদি এই প্রকল্পটি বাংলাদেশের আটটি বিভাগে যৌথভাবে বাস্তবায়ন করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নেতিবাচক জেন্ডার ধারণাগুলোকে পরিবর্তনের লক্ষ্যে যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠন, গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠান, স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে কাজ করছে প্রকল্পটি।
পড়ুন: মেহেরপুরের গাংনী হাইস্কুলে গ্রিল কেটে চুরি
দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |
ইম/


