১৬/০২/২০২৬, ২০:০২ অপরাহ্ণ
27 C
Dhaka
১৬/০২/২০২৬, ২০:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরের মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

আজ (১৬ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঞ্চল্যকর এই মামলার ১ নং আসামি মোঃ হাফিজুর রহমানের বাড়ি থেকে দেড়/দুই মাস আগে একটি মোটরসাইকেল চুরি হয়। আসামিরা মোটরসাইকেল চুরির ঘটনায় ভিকটিম মোঃ সোহেল রানাকে সন্দেহ করে। ৩ নং আসামি মোঃ মোনারুল ইসলাম গত ২৭/১০/২০২৫ তারিখ ভিকটিমের বাড়ি হতে ভিকটিমকে ডেকে নিয়ে যায়। আসামিগণ মোটরসাইকেল উদ্ধারের জন্য ভিকটিমকে নিয়ে মিঠাপুকুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। পরবর্তীতে ভিকটিম সোহেল রানাকে ০১ নং আসামী মোঃ হাফিজুর রহমানের বাড়িতে আটকে রাখা হয়। মোটর সাইকেল চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য ভিকটিমকে মারধোর করা হয় এবং ইলেকট্রিক শক দেওয়া হয়। ভিকটিম বাড়িতে ফেরত না আসলে তার পিতামাতা আসামি মোনারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে। তখন মোনারুল ভিকটিমের পিতামাতার কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আসামিদের কথামতো ভিকটিমের পিতা-মাতা বালুয়া বাজারে গেলে আসামিরা তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। পরবর্তীতে ১০০ টাকা মূল্যের তিনটি সাদা স্ট্যাম্পে ভিকটিমের পিতা-মাতার স্বাক্ষর নিয়ে ভিকটিম সোহেল রানাকে আসামিরা তার পিতা মাতার হাতে তুলে দেয়। গত ২৯/১০/২০২৫ তারিখ ভিকটিমকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নেয়ার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ কালে রাতে আনুমানিক ১১.৩০ মিনিটে ভিকটিম মৃত্যুবরণ করে। পরবর্তীতে ৩০/১০/২০২৫ তারিখে ভিকটিমের পিতা বাদী হয়ে পেনাল কোডের ৩০২/৩৬৪/৩৮৭/৩৪ ধারায় মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

বিজ্ঞাপন

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১, সদর কোম্পানী, উত্তরা, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল ১৫ ফেব্রুয়ারি পলাতক আসামি মোঃ মোনারুল ইসলাম (৩০), পিতা- মোঃ মোজাম্মেল হক, সাং- পূর্ব বড়বালা (ভোলার পাথর), থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

পড়ুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা

দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন