০৯/০২/২০২৬, ২৩:৫৩ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২৩:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে মব সৃষ্টি করে সাংবাদিককে অপহরণ করার ঘটনায় তোলপাড়

রংপুরে খবর প্রকাশের জেরে দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণকরে তুলে নিয়ে গিয়ে সিটি করপোরেশনের সিওর রুমে সামনে নিয়ে মারধোর, হেনস্তা এবং জোর করে ক্ষমা চাওয়ানোর চেস্টায় তোলপাড় চলছে।

বিজ্ঞাপন

সম্প্রতি দৈনিক সংবাদে রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটো রিকশার লাইসেন্স, ৫ কোটি টাকার বাণিজ্যের পায়ঁতারা শিরোনামে খবর পরিবেশন হয়। এই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে আজ রোববার বেলা সাড়ে ১১ টায় নগরীর কোর্ট মসজিদ এলাকা থেকে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে রকি নামের এক যুবকের নেতৃত্বে ১৫/২০ জন যুবক জোর করে সিটি করপোরেশনের প্রধান ফটকে নিয়ে যায়। সেখানে থেকে তাকে টেনে হিচরে নতুন ভবনের দোতালায় সিও’র রুমে সামনে নিয়ে যায়। এবং তাকে নিউজের জন্য সিও’র কাছে ক্ষমা চাইতে বলেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সংবাদ পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে প্রতিবাদ জানান সাংবাদিকরা।

পরে ২৪ ঘন্টার মধ্যে মারধোরকারীদের গ্রেফতার এবং সিও উম্মে ফাতেমাকে অপসারণের দাবি জানান তারা। অবস্থান কর্মসূচি শেষ করে সাংবাদিকরা চলে আসতে থাকলে সেসময় সিটির করপোরেশনের একজন কর্মকর্তাসহ সিও ঘটনাস্থলে আসলে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে সাম্প্রতিক সময়ে নিয়োগ পাওয়া আওয়ামীলীগের কয়েক চিহ্নিত কর্মচারী আবারও সাংবাদিকদের হেনস্তা করার চেস্টা করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে সাংবাদিকররা ঘটনাস্থল ত্যাগ করেন।

পড়ুন: নেত্রকোনায় ঝুঁকিপূর্ণ সাঁকোর পরিবর্তে শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন সাঁকো নির্মাণ

দেখুন:নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন