১০/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

রংপুরে এমপিও ভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারী গনের বাড়ি ভাড়ার ৪৫ % বোনাস ১০০% ,চিকিৎসা ভাতা১৫০০টাকা এবং ইফতেদায়ী মাদ্রাসা ১০৮৯ টি নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ,সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ(২০ অক্টোবর) সোমবার দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফাউন্ডেশন রংপুর জেলা ও মহানগরের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করে কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষিকা।
দুপুরে রংপুর রংপুর পাবলিক লাইব্রেরির মাঠ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল।যা রংপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এবং সেখানে জেলা প্রশাসকের নিকট প্রধান উপদেষ্টা বরাবর ৭ দফা দাবির একটি স্মারকলিপি প্রদান করেন তারা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শিক্ষকের ওপর নেককারজনক পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহবান জানান।

বিজ্ঞাপন

পড়ুন: নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮০

দেখুন: গণহত্যার রায় নিয়ে আগাম মন্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনাল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন