০৯/০২/২০২৬, ১৮:০৩ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রংপুর মহানগর যুবদলের আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রংপুরে আনন্দ মিছিল করেছে মহানগর যুবদল।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর টাউন হল চত্বর থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। এতে অংশগ্রহণ করেন রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন এবং সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন সহসর্বস্তরের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বলেন আগামী ২৫ তারিখে তারেক রহমান দেশে ফিরবেন তাই আজকে রংপুর তথা সারাদেশ আনন্দিত। বিগত ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে ষড়যন্ত্র করে নির্বাসনে পাঠিয়েছিল। তিনি ১৬-১৭ বছর নির্বাসনে থেকে সারাদেশের মানুষকে এক সুতায় গেঁথে এদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন। তার আগমনের মধ্য দিয়ে ষোল কলা পূর্ণ হচ্ছে সেই কারণে আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে আজকের এই আনন্দ মিছিল করছেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : রংপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন