রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষ সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল ।
দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন ছাত্রজীবন থেকেই রংপুরের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ছাত্রজীবনে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।পরবর্তীতে তিনি রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এই নিয়োগ স্থানীয় পর্যায়ে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এই নেতার হাত ধরে রংপুর মহানগরীর উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবার মান আরও গতিশীল হবে বলে স্থানীয়রা প্রবল আশা পোষণ করছেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন ও জনভোগান্তি নিরসনে তাঁর সময়োপযোগী পদক্ষেপ নগরবাসীকে নতুন এক আধুনিক রংপুর উপহার দিবেন এমনটা প্রত্যাশা তাদের।
পড়ুন : কুড়িগ্রামে বিশ্বের সর্ব বৃহৎ কড়াইতে হলো রান্না,উদ্বোধন করলেন দূর্যোগ-ত্রাণ মন্ত্রী


