বিএনপি’র প্রকাশিত তালিকা অনুযায়ী রংপুর: ৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
তবে তালিকা প্রকাশের পর থাকে বিভিন্ন সময় মনোনয়ন বঞ্চিত রিটা রহমানকে পুনরায় বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে মিছিল করে আসছে তার কর্মী সমর্থকরা।
এরই ধারাবাহিকতায় (২০ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সদরের পাগলা পীরে বাজার এলাকায় এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে তার কর্মী ও সমর্থকরা।
মিছিল শেষে পাগলা পীর মোড়ে সংক্ষিপ্ত সভায় স্থানীয় বিএনপি’র নেতা কর্মী ও সমর্থকরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে রিটা রহমানকে পুনরায় রংপুর-৩ আসনে মনোনয়ন দেওয়ার দাবি উপস্থাপন করেন।
এ সময়ে রিটা রহমান বলেন, রংপুরের মানুষ হিসেবে বিএনপির মনোনয়ন আমার হক। এর আগে দুইবার মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু সে সময় তো মানুষ ভোট দিতে পারেননি। এবারে প্রত্যাশা ভালো ভোট হবে। মানুষ ভোট দিতে পারবে। এবং তিনি বিজয়ী হলে এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করবেন বলে জানান তিনি।
পড়ুন- রাজবাড়ীতে চোরাই গরু ও গাড়িসহ দুইজন গ্রেপ্তার
দেখুন- ভূমিকম্পের আতঙ্কে তাড়াহুড়োয় নামতে গিয়ে গাজীপুরে আহত শতাধিক


