রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলছেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরণের অনিয়ম জনগণ আর মেনে নেবে না। রক্তে ভেজা এ মাটিতে আর কখনই ফ্যাসিস্ট স্বৈরাচারের জায়গা হবেনা। ১৭ বছর পর জনগণ ভোট কেন্দ্রে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে যাবেন। এবার ১১ দলীয় জোট সরকার গঠন করা হবে।
আজ সোমবার বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের সরকারি হাইস্কুল মাঠে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকারের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ভিপি জাহিদ বলেন, ৫ আগষ্টে এ দেশের ছাত্রজনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত এ দেশের নতুন স্বাধীনতা জনগণের মত প্রকাশের পথ উন্মুক্ত করে দিয়েছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের আর কখনই জনগণ মেন্ডেট দেবেনা। আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইন। এতে আরও বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. আাব্দুর রহিম সরকার,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান,জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিবের সভাপতি মোজাহিদ ফয়সাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুমন সরকার ও হিন্দু নেতা শ্রী রিপন চন্দ্র সরকারসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। এছাড়া সভায় প্রায় হাজার হাজার নানা পেশার মানুষ অংশ নেয়। গোবিন্দগঞ্জের ইতিহাসে নিবার্চনী সময়ে এত জনগণের উপস্থিতি আর কখনও দেখা যায়নি। হাইস্কুল মাঠ উপচিয়ে জনতার ঢল বিশ্বরোড পর্যন্ত গড়িয়ে যায়।
উপজেলাকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গোবিন্দগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ডা.আব্দুর রহিম সরকার বলেন, গোবিন্দগঞ্জবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। মাদক ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। নিবাচিত হলে সরকার ঘোষিত ইপিজেড নির্মাণ, জেলার একমাত্র বন্ধ ভারী শিল্প গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনি কলকারখানা চালু, উপজেলার কোচাশহরকে শিল্পনগরি ঘোষণা ও করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে।
আব্দুর রহিম সরকার আরও বলেন,উপজেলায় কোনো শিশু বিনোদন কেন্দ্র নাই। এখানে বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে। রাস্তা-ঘাট নির্মাণে কাজ করা হবে। উন্নয়নের শপথ নিয়ে আগামী ১২ ফেবব্রুয়ারি নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।
পড়ুন:নির্বাচিত হলে দুই বছরে দুর্নীতিমুক্ত না করতে পারলে পদত্যাগ করব: আলী আহমাদ চৌধুরী
দেখুন:লুকিয়ে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে চাই: নাহিদ
ইম/


