বরগুনার বেতাগীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘রং তুলিতে বিজয় উল্লাস’ কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরেছে খুদে শিল্পীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেতাগী সরকারি পাইলট বিদ্যালয় মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় তিন শতাধিক শিশু-কিশোর। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে শিশুদের হাতে লাল-সবুজ জাতীয় পতাকা আঁকা হয়।
শিশুদের তুলির আঁচড়ে তৈরি দৃষ্টিনন্দন জাতীয় পতাকা ও শিল্পকর্মে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে বর্ণিল। এতে আগত দর্শনার্থীরাও মুগ্ধ হন খুদে শিল্পীদের সৃজনশীলতায়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী খুদে শিল্পীদের মধ্যে ছিলেন নুপুর ইসমাত মেহজাবিন বিন্তি, বুশরা বিশ্বাস, সোহেল মীর, সুমন মিয়া, আরিফুল ইসলাম মান্না, ইমরান হোসেন, তাওহীদ হোসেন, আমির হোসেন, সৌরভ জোমাদ্দার ও খাইরুল ইসলাম মুন্না প্রমুখ।
অংশগ্রহণকারী শিক্ষার্থী বুশরা বিশ্বাস বলেন, “প্রতি বছর আমরা এমন ছবি আঁকি। এতে আমাদের ভালো লাগে। দেশের প্রতি ভালোবাসা থেকেই আমরা এসব ছবি আঁকি।
খুদে শিল্পী ইসমাত মেহজাবিন বিন্তি বলেন, “সৃজনশীল কাজে অংশ নিতে পেরে আমি খুব খুশি। আমাদের মতো অন্য শিশুদেরও অনুপ্রাণিত করাই এই আয়োজনের উদ্দেশ্য।
কর্মসূচিটি পরিদর্শন করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. সাদ্দাম হোসেন। তিনি বলেন, এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে বুদ্ধিবৃত্তিক চর্চায় উদ্বুদ্ধ করে এবং দেশপ্রেমে অনুপ্রাণিত করে।
গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না জানান, প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে, যেখানে তিন শতাধিক শিশুকে জাতীয় পতাকা অঙ্কনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠী বেতাগী উপজেলা সভাপতি দিপক কুমার গুহু বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের চিত্রকলার সঙ্গে সম্পৃক্ত রাখে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে।
পড়ুন:মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এনডিএম-এর শ্রদ্ধা নিবেদন
দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ
ইমি/


