০১/০৩/২০২৬, ১৬:১৮ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৬:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রমজানের পরে সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। রোববার (১ মার্চ) রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

ইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে। রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে। এটি সারা বছর ধরে চলতে থাকবে।

কমিশনের চলমান উপ-নির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখার কথা জানান তিনি।

এসময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা ও সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহবান জানান কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।

পড়ুন: আজও মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন